Friday, April 3, 2026

Sunil Gavaskar: কার্তিকের খেলায় মুগ্ধ গাভাস্কর, বললেন, টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেললে অবাক হবো না

Date:

Share post:

চলতি আইপিএলে ( IPL) রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ব‍্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। তাঁর এই পারফরম্যান্সের পরই প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ সবারই মতে, আগামী টি-২০ বিশ্বকাপে ( T-20 World Cup) ভারতের (India) হয়ে দলে থাকা উচিত কার্তিকের। একই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের। আইপিএলে কার্তিকের পারফরম্যান্স দেখে অনেকের মতোই মুগ্ধ তিনিও।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” কার্তিক বলেছে টি-২০ বিশ্বকাপে ও ভারতীয় দলের অংশ হতে চায়। তাতে কী হয়েছে? আমি তো বলব ওর বয়সের দিকে তাকানোর দরকার নেই। ও কী করছে শুধু সেটা দেখলেই হবে। নিজের পারফরম্যান্স দিয়ে কার্তিক খেলার রং বদলে দিচ্ছে। দলের জন্যই এই খেলাটা খেলছে ও। ঠিক সেই কাজটাই করছে যেটা টি-২০ বিশ্বকাপে ছয় বা সাত নম্বর ব্যাটারের কাছে আমরা চাই।”

উল্লেখ্য ২০১৯ বিশ্বকাপের পর ভারতীয় দলের হয়ে আর ভারতের জার্সি গায়ে খেললনি কার্তিক।

আরও পড়ুন:IPL: করোনার কারণে সরিয়ে ফেলা হল দিল্লি ক‍্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম‍্যাচ

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...