Wednesday, June 24, 2026

IPL: করোনার কারণে সরিয়ে ফেলা হল দিল্লি ক‍্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের ম‍্যাচ

Date:

Share post:

করোনার (Corona) কারণে সরিয়ে ফেলা হল বুধবারের দিল্লি ক‍্যাপিটালস ( Delhi Capitals) বনাম পাঞ্জাব কিংসের ম‍্যাচ (Punjab Kings)। পুণে এমসিএ থেকে এই ম‍্যাচ সরিয়ে আনা হচ্ছে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। মঙ্গলবার এমনটাই জানান হয় দিল্লির পক্ষ থেকে। দিল্লি দলে একাধিক সদস্যের করোনা হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। মিচেল মার্শ-সহ চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। একাধিক সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় মুম্বই থেকে পুণের উদ্দেশে রওনা দেয়নি দিল্লি ক্যাপিটালস। বুধবারের ম্যাচ সেই কারণে পুণে থেকে সরিয়ে আনা হল মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে।

এদিন দিল্লির পক্ষ থেকে  মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতীয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) মঙ্গলবার জানিয়েছে, ২০ এপ্রিল, ২০২২-এ দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংসের মধ্যে ৩২ নম্বর ম্যাচটি এমসিএ স্টেডিয়াম, পুনে থেকে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে। যাতে একটি বদ্ধ পরিবেশে দূরপাল্লার বাস যাত্রার সময়ে আর কোনও এ রকম ঘটনা এড়ানো যায়।”

আগেই দিল্লির তরফে জানানো হয়েছে, মিচেল মার্শ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের চিকিৎসকরাও তাঁর দিকে নজর রেখেছে। দিল্লি দলের আরও বেশ কিছু সদস্য করোনা আক্রান্ত বলে জানান হয়েছে। তবে তাঁদের কোনও উপসর্গ নেই।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...