Tuesday, March 31, 2026

SSKM থেকে রামরিক হাসপাতালে অনুব্রত, শারীরিক পরীক্ষার পর ফিরিয়ে আনা হয় উডবার্নে

Date:

Share post:

ভর্তি হওয়ার ১৫ দিন পর SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। সিটি অ্যাঞ্জিও করতে আজ, বুধবার বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে ভবানীপুরের রামরিকদাস হরলালকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক পরীক্ষার পর ফের তাঁকে ফিরিয়ে আনা হয় উডবার্ন ওয়ার্ডে।

SSKM হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের বুকের ব্যথা না কমায় এবং তাঁর হৃদযন্ত্রের বেশকিছু সমস্যা থাকায় এদিন তাঁকে রামরিকদাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুব্রতের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডই তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন।

প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে সিবিআই দফতরে আসার সময় অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত মন্ডল। তাঁর শরীরে একাধিক সমস্যা রয়েছে। উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া ও সংক্রমণ-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। এর আগে ফুসফুসের পরীক্ষা করা হয়েছিল। কিন্তু বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট না কমায় সিটি অ্যানজিও করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...