Monday, March 30, 2026

বেআইনি দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার দিল্লির জাহাঙ্গিরপুরীতে

Date:

Share post:

বেআইনি দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল দিল্লির জাহাঙ্গিরপুরীতে। দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। আগে থেকেই নোটিশ দেওয়া ছিল যে বুধ ও বৃহস্পতিবার বেআইনি উচ্ছেদে নামবে পুলিশ।

অভিযোগ জাহাঙ্গিরপুরীর ওই এলাকায়  একের পর এক বেআইনি নির্মাণ এবং দখলদারি হয়েছে।   তারপরেই দিল্লির পুরনিগমের মেয়রের দফতর থেকে পদক্ষেপ করা হয়। অবিলম্বে সমস্ত দখলদারি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর দিল্লি পুরনিগম জানিয়েছে উচ্ছেদ অভিযানে যাতে কোনও রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য ৪০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...