Saturday, April 4, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে ইন্টারন্যাশনাল হাট, কাঁচামাল থেকে প্যাকেটজাত পণ্য মিলবে সবই

Date:

Share post:

ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল হাট।  মাছ, পোশাক সহ বিভিন্ন কাঁচামাল থেকে শুরু  করে প্যাকেটজাত পণ্য সবই মিলবে ওই হাটে।  ভারত এবং বাংলাদেশ দুই দেশের ব্যবসায়ীরাই এখানে নিজের নিজের পসরা নিয়ে বসবেন। পশ্চিমবঙ্গের  সীমান্তের পাঁচটি জিরো পয়েন্টে এই হাট শুরুর পরিকল্পনা হয়েছে। কেন্দ্র সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে বলে খবর।  তবে আপাতত পরীক্ষমূলকভাবে এই  হাট চালু করা হবে। এ নিয়ে ভারত  ও বাংলাদেশ সরকারের মধ্যে বেশ কয়েক দফা আলোচনাও হয়ে গিয়েছে বলে খবর।  আগামী ছ’মাসের মধ্যে পাকাপাকিভাবে এই হাট বসবে বলে জানানো হয়েছে।

এই  আন্তর্জাতিক  বাজার তৈরি করার জন্য দু’দেশেই জমি অধিগ্রহণ করা হবে। বাংলাদেশের ৭৫ মিটার ও পশ্চিমবঙ্গের ৭৫ মিটার জমি অধিগ্রহণ করে এই হাট তৈরি হতে হবে। দুই দেশের সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারা এই বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন দু’দেশের সীমান্তরক্ষীরাই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...