Sunday, May 10, 2026

বাংলার আশা পূরণ করব: BGBS-এর মঞ্চে রাজ্যে বিপুল বিনিয়োগের বার্তা আদানির

Date:

Share post:

“আমাকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। বাংলায় শিল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা দিদি তাঁর দূরদর্শী পরিকল্পনার কথা এদিন স্পষ্ট করেছেন। এই মাটিই জন্ম দিয়েছে দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের। আদানি গ্রুপ এই বাংলায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার প্রশংসা করে এমনটাই বার্তা দিলেন আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। পাশাপাশি বিপুল বিনিয়োগের বার্তা দিয়ে তিনি জানালেন, “বাংলার সব আশা পূরণ করব।”

দেশ-বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(BGBS)। নিউটাউনে আয়োজিত এই অনুস্থানে এদিন একমঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। পাশাপাশি উপস্থিত ছিলেন দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পপতিরা। এদিন এই মঞ্চ থেকেই রাজ্য সরকারের বিপুল প্রশংসা করে রাজ্যে বিপুল বিনিয়োগের বার্তা দেন আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। তিনি বলেন, “বাংলা নিয়ে আমি বরাবর আগ্রহী। বাংলা যতজন মণীষীকে দিয়েছে অন্য কোনও রাজ্যে তা নেই। বাংলার মতো মহিলা ক্ষমতায়ন অন্য রাজ্যে কেউ ভাবে না। যার জন্য কন্যাশ্রী এত সফল। যা রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার পেয়েছে। এই রাজ্য সরকারের সবুজ সাথী ও উৎকর্ষ বাংলার মতো প্রকল্পে বাংলার মানুষ উপকৃত।” এরপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে আদানি বলেন, “আপনার জনপ্রিয়তা ও ক্যারিশ্মা অবিস্মরণীয়। আদানি গ্রুপ আরবসাগরের তীর থেকে ব্যবসা শুরু করেছিল। আমাদের লক্ষ্য অনেক বড়। পরিকাঠামো নিয়ে আমরা আগেই প্রতিশ্রুতিবদ্ধ। আদানি গ্রুপ ডেটা সেন্টার, আন্ডার সি কেবল, সেন্টার ফর এক্সেলেন্স, লজিস্টিক পার্ক ও ফরচুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। যার জেরে এই রাজ্যে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ বৃদ্ধি পাবে আমাদের। ২৫০০০ কর্মসংস্থান হবে। আমাদের সব অভিজ্ঞতা বাংলাকে দেব। আমরা টেকনোলজি দেব বাংলাতে। বাংলার আশা আমরা পূরণ করব। আমরা বাংলাতে আমাদের সেরা টিম আনব।”

আরও পড়ুন:কেন্দ্রকে বলুন শিল্পপতিদের এজেন্সি দিয়ে বিরক্ত না করতে: রাজ্যপালকে বললেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, করোনার জেরে ২ বছর বন্ধ থাকার পর বুধবার নিউটাউনে শুরু হয়েছে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজ্যে শিল্পের জোয়ার আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ এই সম্মেলন। এদিনের এই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, হীরানন্দানি, জিন্দল, চ্যার্টার্জি গোষ্ঠীর কর্ণধররা। এছাড়াও আমেরিকা, দক্ষিন কোরিয়া, চিন, বাংলাদেশ, ইংল্যান্ড, জাপান সহ ১৪ টি দেশের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এই সম্মেলনে। এই মঞ্চ থেকেই রাজ্যে বিপুল বিনিয়গের বার্তা দিলেন গৌতম আদানি।




Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...