Wednesday, April 8, 2026

৪ ধর্ষণ-মামলার পরে কি গাংনাপুরকাণ্ডেও নজরদারিতে দময়ন্তী? আগামিকাল সিদ্ধান্ত হাইকোর্ট

Date:

Share post:

রাজ্যের সাম্প্রতিক চারটি ধর্ষণ মামলার তদন্তের পরে এবার কলকাতা পুলিশের (Police) স্পেশাল কমিশনার দময়ন্তী সেনকে (Damayani Sen) নদিয়ার গাংনাপুরে এক বধূকে ধর্ষণ-খুনের তদন্তের নজরদারির দায়িত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে নির্যাতিতার বাবার আবেদন বৃহস্পতিবার গ্রহণ করেছে হাইকোর্ট। প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানির কথা।

অভিযোগ, ৬ মার্চ গাংনাপুরে বাড়িতে ঢুকে ওই বধূকে ধর্ষণ করা হয়। পরে জোর করে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা করা হয়। ওই মাসের ১৪ তারিখ কল্যাণীর সরকারি হাসপাতালে মৃত্যু হয় মহিলার। ঘটনায় পুলিশি তদন্ত না এগনোয় আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা।

আরও পড়ুন:ধানতলাকাণ্ডে প্রথম-দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ নেই ধর্ষণ-খুনের

হাইকোর্টের নির্দেশে গত সপ্তাহের রাজ্যের চারটি ধর্ষণকাণ্ড- দেগঙ্গা, মাটিয়া, বাঁশদ্রোণীর এবং ইংরেজবাজারের তদন্তে নজরদারির দায়িত্ব পেয়েছেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার। এবার গাংনাপুরের ঘটনায় হাইকোর্ট কী নির্দেশ দেয় সেটাই দেখার।




Related articles

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...