Wednesday, April 8, 2026

ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে পা রাখতেই বিপুল বিনিয়োগের ঘোষণা, দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘পাওয়ারহাউজ’ বললেন বরিস

Date:

Share post:

ভারত (India) সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (UK President Boris Johnson)। দু’দিনের সফরের আজ প্রথম দিন। তিনি ভারতের পা রাখতেই ব্রিটেনের তরফে জানানো হয়েছে, ১০০ কোটি পাউন্ডের বেশি বিনিয়োগ করতে চায় বরিস সরকার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। এ দেশে পা রাখেই জনসন ভারত-ব্রিটেন (India- UK) দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘পাওয়ারহাউজ’ বলে অভিহিত করেছেন।

ব্রিটেন হাই কমিশনের তরফে আজ বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ব্রিটেন এবং ভারতের (India) দ্বিপাক্ষিক বাণিজ্যে ১০০ কোটি পাউন্ডেরও বেশি বিনিয়োগ হবে। বিনিয়োগ করা হবে সফটওয়্যার ইঞ্জিনিয়রিং, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে। ফলে প্রায় এগারো হাজার কর্মসংস্থান হবে ব্রিটেনে। আছ ভারত-ব্রিটেনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে চলেছে।’

আরও পড়ুনএবারের BGBS-এ ৩৪২৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, ৪০ লক্ষ কর্মসংস্থান: মুখ্যমন্ত্রী

ভারতে (India) এসে প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। বলেন, “ভারত এবং ব্রিটেন- উভয় দেশ একসঙ্গে মিলে অনেক কিছু করতে পারে। ভবিষ্যতে ৫জি টেলিকম থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্র, সব জায়গাতেই উন্নতি হতে পারে। এই সব ক্ষেত্রে সারা বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত এবং ব্রিটেন। এই বাণিজ্যিক সম্পর্কের ফলে কর্মসংস্থান তৈরি হছে।  দেশের বৃদ্ধি হচ্ছে। আগামিদিনে আরও শক্তিশালী হবে আমাদের বাণিজ্যিক সম্পর্ক।”

এদিন গুজরাতের (Gujarati) সবরমতী আশ্রমে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি গান্ধীর আদর্শের ভূয়সী প্রশংসা করেছেন ভিজিটরস বুকে। জানা গিয়েছে, আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।



Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...