Monday, June 15, 2026

গাছকাটা নিয়ে কাকা-ভাইপোর বিবাদ, গুলিতে জখম দুই

Date:

Share post:

ঝড়ে পরে যাওয়া গাছ কাটাকে কেন্দ্র করে কাকা ভাইপোর বিবাদে চলল গুলি ৷  ঘটনাটি ঘটেছে দিনহাটা থানার ওকড়াবাড়িতে ৷ জানা গেছে দুই বাড়ির মাঝের সীমানায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রবল অশান্তি ছিল।  গাছ ঝড়ে পড়ে গেলে তা কাটবে কে তা নিয়ে কাকা সুবল পাল ও ভাইপো নন্দ পালের মধ্যে বিবাদ শুরু হয় বলে অভিযোগ। দুইপক্ষের মধ্যে হাতাহাতি  শুরু হয়। অবশেষে লাঠি নিয়ে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে। আহত হন ভাইপো নন্দ পাল ও কাকা সুবল পালের পরিবারের এক সদস্য। দু’জন দিনহাটা হাসপাতালে ভর্তি ৷ এমনকী কাকা সুবল পালের বাড়ি থেকে দুই রাউন্ড গুলি চালানো হয়। তবে গুলি কারোর গায়ে লাগেনি। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...