Tuesday, June 9, 2026

Amitabh Bachchan: আশির দোরগোড়ায় দাঁড়িয়েও দুরন্ত কিকে ভাইরাল বিগ বি!

Date:

Share post:

বয়স (Age) একটা সংখ্যা মাত্র। বয়স নিয়ে যাঁরা কথা বলে তাঁদের সপাটে জবাব দিতে পারেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। তিনি বোধহয় বলতে পারেন ‘বুড্ঢা হোগা তেরা বাপ’। অন্তত আজ বৃহস্পতিবার(Thursday) সকাল বেলা ইনস্টাগ্রামে পোস্ট করা বিগ বি(Amitabh Bachchan) এর ছবি যেন আবারো এই কথাই প্রমাণ করলো।


২০১১ সালে একটি ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), নাম ছিল ‘ বুড্ঢা হোগা তেরা বাপ’। এটা ২০২২, এখন বিজয় দীননাথ চৌহানের বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই।  কিন্তু বুড়ো হতে তাঁর বড় আপত্তি। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর ছবিগুলো যেন আবারও মনে করিয়ে দিল বয়স একটা সংখ্যা মাত্র।

সবাই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হতে পারেন না। তাই স্বাভাবিক নিয়মেই বয়সের দাসত্ব স্বীকার করতে হয় সময়ের তালে তাল মিলিয়ে। কিন্তু যিনি স্বয়ং শাহেনশাহ তার ক্ষেত্রে এসব প্রযোজ্য নয়। এই কথায় ফের প্রমাণ করে দিল তাঁর দুরন্ত ‘কিকে’র ছবিগুলি।

দশ টাকার নোটে প্রেমিকের উদ্দেশ্যে বার্তা কুসুমের ‘ আমাকে নিয়ে পালাও’

গত শতাব্দীর সাতের দশকে সেই যে বলিউডের মসনদে বসে রাজ্যপাট বিস্তার শুরু করেছিলেন তিনি, আজও সেই মসনদে অটল অবস্থানে অমিতাভ। কিন্তু মহাতারকা সব সময়ই যেন আরও বেশি কিছু করার তাগিদ অনুভব করেন। আর এই মুহূর্তে অমিতাভ ঠিক সেই লক্ষ্যেই এগোচ্ছেন। তিনি আপাতত মজেছেন জ্যাকি-পুত্রের(Tiger Shroff) শারীরিক ক্ষিপ্রতায়।


আসল ব্যাপারটা কী বলুন তো? আসলে টাইগার শ্রফ (Tiger Shroff) মানেই স্টাইলিশ কিক। আজ রাতে মুগ্ধ অমিতাভ বচ্চন। নিজের পোস্টেই একথা জানিয়েছেন মেগাস্টার। তাঁর পোস্টে তিনি লিখেছেন, ”টাইগার শ্রফ ওই ‘কিক’ দক্ষতার জন্য যত লাইক পায় তা দেখে আমারও ইচ্ছে হল আমিও চেষ্টা করে দেখি, যদি অল্পবিস্তর লাইক পেয়ে যাই।” ৭৯-তেও এমন রসবোধকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। প্রথম ঘণ্টা চারেকের মধ্যেই লাইক পেরিয়ে গিয়েছে ৩ লক্ষের গণ্ডি।

বাঙালির শেষ পাতে মহারাজ- ‘ মিষ্টি ‘-স্বাদ ভুলতে দিচ্ছে না ভীম নাগ’স ব্রাদার শ্রীনাথ নাগ

অমিতাভের পোস্টটি শেয়ার করেছেন টাইগার নিজেও। তিনি লিখেছেন অমিতাভের মতো বয়সে পৌঁছে তাঁর এক শতাংশ গুণ পেলেও তিনি ধন্য হয়ে যাবেন।

Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...