Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পুণে থেকে সরল দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচও। ২২ এপ্রিল, শুক্রবার সেই ম্যাচ হওয়ার কথা ছিল পুণেতে। কিন্তু দিল্লি দলের একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল মুম্বইয়ে।

২) ব্যাটে, বলে পাঞ্জাব কিংসকে দাঁড়াতেই দিল না দিল্লি ক্যাপিটালস। প্রথমে বল হাতে ১১৫ রানে পাঞ্জাবকে শেষ করে দেয় তারা। এর পর ব্যাট হাতে সেই রান তুলতে পৃথ্বী শরা সময় নিলেন মাত্র ১০.৩ ওভার। পাঞ্জাবকে হারাল ৯ উইকেটে।

৩) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কিরন পোলার্ড। সোশ্যাল মিডিয়ায় বুধবার ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জানিয়ে দিলেন তিনি আর দেশের হয়ে খেলবেন না। তবে আইপিএল সহ বিভিন্ন টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাবেন।

৪) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ল উইম্বলডনে। রাশিয়ার টেনিস খেলোয়াড়রা এবার অংশগ্রহণ করতে পারবেন না বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদেই এই সিদ্ধান্ত ব্রিটিশ সরকারের।

৫) মোহনবাগান ক্লাবের আগে এটিকে নাম সরানোর কাজ শুরু করে দিল নির্বাচিত নতুন কমিটি। সঞ্জীব গোয়েঙ্কাকে সম্মান দিয়েই এটিকে সরানোর আলোচনা শুরু করে দিলেন সচিব দেবাশিস দত্তের নেতৃত্বাধীন ক্লাব কর্তারা।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...