Tuesday, June 9, 2026

জাহাঙ্গিরপুরীতে যাচ্ছেন মহিলা সাংসদদের নিয়ে তৈরি তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানী দিল্লির জাহাঙ্গিরপুরীতে প্রবল অশান্তি ছড়ায় দুই গোষ্ঠীর মধ্যে। এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে সেখানে। কর্মসূত্র বা স্থায়ীভাবে দিল্লির এই অঞ্চলে প্রচুর বাঙালি বসবাস করেন।

আরও পড়ুন:গাড়ির টাকা দিতে না পারায় নৈহাটিতে যুবকের মর্মান্তিক পরিস্থিতি


এবার রাজধানীর বাঙালি অধ্যুষিত এই এলাকার মানুষ কেমন আছেন, তার খোঁজখবর নিতে যাবে তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেখানে দলের মহিলা সাংসদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজ, শুক্রবারই ঘটনাস্থলে যাচ্ছেন কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দার ও শতাব্দী রায়। প্রতিনিধি দলে থাকছেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষও।

গত, শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বেরিয়েছিল দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায়। আচমকা শোভাযাত্রাকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো পাথর ছুঁড়তে থাকে একদল দুষ্কৃতী। গুলি চালানোরও অভিযোগ উঠেছে। এরপর দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আসা পুলিশকর্মীরাও আক্রান্ত হয়েছেন। এলাকায় নামাতে হয় ব়্যাফ।

এই ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন আবার বাঙালি বলে জানানো হয়েছে পুলিশের তরফে। মূল অভিযুক্ত মহম্মদ আনসারের বাড়ি পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বলে জানা গিয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...