Tuesday, June 9, 2026

BJP-RSS-এর কট্টর সমালোচক গুজরাতের দলিত বিধায়ক জিগ্নেশ মেওয়ানি মধ্যরাতে গ্রেফতার

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ‘আজাদি’ বিতর্কের সময় তৎকালীন বাম ছাত্রনেতা কানহাইয়া কুমার, উমর খালিদের সঙ্গে সংবাদ শিরোনামে এসেছিল জিগ্নেশ মেওয়ানির নাম। পেশায় সাংবাদিক জিগ্নেশ পরবর্তী সময় রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের আহ্বায়ক হন। এরপর গুজরাত বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে ভোটে লড়ে জয়ী হন এই দলিত নেতা ও সমাজকর্মী। জিগ্নেশ বরাবরই RSS ও BJP-এর কট্টর সমালোচক বলেই পরিচিত।

আরও পড়ুন:জাহাঙ্গিরপুরীতে যাচ্ছেন মহিলা সাংসদদের নিয়ে তৈরি তৃণমূলের প্রতিনিধি দল

সেই জিগ্নেশ মেওয়ানিকেই মোদি রাজ্য গুজরাত থেকে গ্রেফতার করল অসম পুলিশ। গতকাল, বুধবার মধ্যরাতে পালানপুর সার্কিট হাউজ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর তরুণ দলিত বিধায়ককে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়। আজ, বূহস্পতিবার সকালে ট্রানজিট রিমান্ডে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।


পুলিশের তরফ থেকে গ্রেফতারির কারণ এখনও খোলসা করা না হলেও অভিযোগ, সম্প্রতি সাম্প্রদায়িক উসকানিমূলক একাধিক টুইট করেছিলেন জিগ্নেশ। সেই টুইটের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জিগ্নেশের পরিবারের অভিযোগ, এফআইআরের কপি তাঁদেরকে দেয়নি অসম পুলিশ।

তবে গুজরাত বিধানসভা ভোটের আগে জিগ্নেশের গ্রেপ্তারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মনে করছে সংশ্লিষ্ট মহল। যা নিয়ে সরব হয়েছে কানহাইয়া কুমার, স্বরা ভাস্কররা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...