Wednesday, June 24, 2026

Covid Update: চোখ রাঙাচ্ছে করোনা, শিয়রে কী চতুর্থ ঢেউ?

Date:

Share post:

ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। বৃহস্পতিবারও বাড়তে থাকা কোভিড গ্রাফের ধারা অক্ষুণ্ণ থাওকল। তবে কী চতুর্থ ঢেউয়ের অশনি সঙ্কেত? উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে  আক্রান্ত হয়েছেন ২৩৮০ অর্থাৎ প্রায় ২৪০০। সংক্রমণে লাগাম পরাতে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে এবার জরিমানা আদায় শুরু প্রশাসনের।

আরও পড়ুন:জাহাঙ্গিরপুরীতে যাচ্ছেন মহিলা সাংসদদের নিয়ে তৈরি তৃণমূলের প্রতিনিধি দল

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দেশে দৈনিক সংক্রমণ দু’হাজারের বেশি ছিল। বৃহস্পতিবার তা শতকরা ১৫ শতাংশ বেড়েছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।


দেশের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের জেরে চিন্তা বেড়েছে কেন্দ্রের। ইতিমধ্যেই সংক্রমণের রাশ টানতে পাঁচ রাজ্যে কড়া সতর্কতা অবলম্বন করতে বলে চিঠি পাঠানো হয়েছে। দেশের মধ্যে করোনা সবচেয়ে বেশি উদ্বেগ বাড়িয়েছে রাজধানী দিল্লিতে।এই মুহূর্তে দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ৫.৭০ শতাংশ। যা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের কর্তারা। এরপরই মাস্ক পরা সমেত বহু বিধিনিষেধের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশেও প্রায় একই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বাস্থ্যমহলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, করোনা দেশ থেকে পুরোপুরিভাবে হটাতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি চলছে। তা সত্ত্বেও চতুর্থ ঢেউয়ের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকমহল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...