Wednesday, April 8, 2026

দিনকয়েকের লুকোচুরির পর অবশেষে ধরা পড়ল নাগরাকাটার চিতাবাঘ

Date:

Share post:

অবশেষে ধরা পড়ল নাগরাকাটা খাসবস্তির কাবুলডাঙ্গার সেই হিংস্র চিতাবাঘ। বেশ কয়েকদিন থেকে এলাকায় কার্যত তাণ্ডব চালিয়েছিল চিতাবাঘটি। আতঙ্কে ঘুম উড়েছিল চা বাগানের শ্রমিকদের। বুধবার চিতাবাঘটিকে কাবু করতে গিয়ে জখম হন দুই বনকর্মী।  কিন্তু সারাদিন চেষ্টা করেও ধরা যায়নি চিতাটিকে। বৃহস্পতিবার সকালেও এক গ্রামবাসী চিতা বাঘের হামলায় জখম হন বলে জানা গিয়েছে। এরপরই সকাল থেকে ফের বনকর্মীরা  চিতাবাঘটিকে কাবু করতে চেষ্টা শুরু করেন। অবশেষে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড এবং খুনিয়া স্কোয়াডের যৌথ অভিযানে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় চিতাবাঘ। উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে।  সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিতাটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানামো হয়েছে।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...