Saturday, April 4, 2026

Online Fraud: সাবধান! বইপাড়ার নামে অনলাইন জালিয়াতি মহানগরীতে

Date:

Share post:

শহর কলকাতার বুকে ফের সক্রিয় অনলাইন জালিয়াতি(Online Fraud)। তিলোত্তমার প্রসিদ্ধ কলেজস্ট্রীট(College Street) বইপড়ার নামে অনলাইন জালিয়াতির ফাঁদ পাতল প্রতারকরা। বই পাঠানোর ছলে কলকাতা বিমানবন্দরের(Kolkata airport) এক কর্মীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ ঘিরে সরগরম সাইবার সেল (Cyber Cell)।
ফের সক্রিয় প্রতারণা চক্র,এবার বইপ্রেমী মানুষদের টার্গেট করে অভিনব জালিয়াতি চক্র শহরে। কলেজ স্ট্রিট (College Street) বইপাড়ার নাম করে এবার ১ লক্ষ ১৯ হাজার টাকা জালিয়াতির ফাঁদ। যদিও উদ্দেশ্য সফল হয়নি প্রতারকদের। জালিয়াতদের হাতে পৌঁছনোর আগেই সেই টাকা ফিরিয়ে দিল বন্দর এলাকার সাইবার সেল (Cyber Cell)।

ধর্ষণের ভিডিও তুলে ফের গণধর্ষণ তরুণীকে, কোন্নগরে আটক চার

পুলিশ সূত্রে জানা যায় ,  বিমানবন্দরের এক কর্মী ছেলের জন্য অনলাইনে বই কিনতে যান। সেখানেই কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানের নম্বর খুঁজে পান। একটি নম্বরের সঙ্গে যোগাযোগ করলে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় বই কিনতে গেলে অনলাইনে আগাম টাকা দিতে হবে।এরপরই নির্দেশ আসে একটি লিংকে ক্লিক করার। সেখানে ক্রেডিট কার্ডের কিছু তথ্য দিতে বলা হয়।ক্রেতা বই কেনার জন্য কার্ডের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লক্ষ ১৯ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা। এরপর বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি বন্দর এলাকার সাইবার সেলকে জানান ওই ব্যক্তি। সেলের তৎপরতায় যে ই-ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠানো হয়, সেই সংস্থার সঙ্গে পুলিশ যোগাযোগ করে এবং শেষরক্ষা হয়, পুরো টাকাই ফেরত পান ওই ব্যক্তি।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...