Saturday, April 4, 2026

একমাত্র এই কারণে শুভেন্দুকে বিধানসভায় প্রবেশের অনুমতি স্পিকারের! পুরোটা জানুন…

Date:

Share post:

কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের “বিধায়কপদ খারিজ” মামলার শুনানিতে শুক্রবার বিধানসভায় প্রবেশাধিকার পাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আবেদনের ভিত্তিতে আজ, বৃহস্পতিবার এই মর্মে শুভেন্দুকে (Suvendu Adhikari) নোটিশ পাঠিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। স্পিকার তাঁর নোটিশে বিকল্প হিসেবে জানিয়ে দিয়েছেন, শুভেন্দুর পরিবর্তে তাঁর আইনজীবীও আসতে পারেন শুনানির দিন।

আরও পড়ুন: বিজেপিতে মমতার মতো কোনও নেত্রী নেই, মুষল পর্বে আক্ষেপ দিলীপ ঘোষের

বিধানসভায় প্রবেশাধিকারে সাসপেন্ড হওয়া শুভেন্দুর ক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। মুকুল রায়ের ইস্যুতে হওয়া শুনানিতে যদি একান্তই শুভেন্দু সশরীরে হাজির হতে চান, সেক্ষেত্রে বিধানসভার ‘ইনার লবি’ এড়িয়ে ঘুরপথে তাঁকে স্পিকারের ঘরে আসতে হবে। আইন মেনে তাঁর যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।

প্রসঙ্গত, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনেই বিরোধী বিজেপি ও শাসক তৃণমূল বিধায়কদের মধ্যে লবিতে তুমুল বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) সাসপেন্ড করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) পাঁচজন বিধায়ককে।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...