Friday, April 3, 2026

প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই সাত পাঁকে বাধা পড়তে চলেছেন ৬৬ বছরের অরুন লাল

Date:

Share post:

প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালোই। তবে তিনি অসুস্থ। তাই তাঁর সম্মতি নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৬৬ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা অরুন লাল। জাঁকজমকভাবেই আগামী ২ মে সাত পাঁকে বাধা পড়বেন তিনি। পাত্রী ৩৭ বছর বয়সী বুলবুল সাহা।

আরও পড়ুন:মোদি সফরের আগেই উত্তপ্ত উপত্যকা, জওয়ানদের বাসে হামলা জঙ্গিদের, শহিদ ১ জওয়ান

দীর্ঘদিন ধরেই অরুন লালের সঙ্গে বুলবুলি সাহার বন্ধুত্বের সম্পর্ক। তবে তা পরিণতি দিতে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা দলের কোচ অরুন লাল। ইতিমধ্যেই দু’জনের এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এবার শুধু সামাজিক বিয়ের পালা।


জানা গিয়েছে, ইতিমধ্যেই বিয়ের অনুষ্ঠানের কার্ড বন্টন সম্পন্ন হয়েছে। দুই পরিবারের আত্মীয়রা ছাড়াও অনুষ্ঠানে হাজির থাকবেন রবি শাস্ত্রী , বাংলা ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি কর্তারা । সূত্রের খবর, বোর্ড প্রেসিডেন্টকে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, বুলবুলি সাহার সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা কখনোই গোপন করেননি অরুন লাল। বছর দুয়েক আগে রঞ্জি ফাইনালে বাংলা দলের কোচের সঙ্গে সৌরাষ্ট্রেও গিয়েছিলেন অরুন লালের বান্ধবী। জানা গিয়েছে, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এমনকী প্রথম স্ত্রী রীনা দেবীর শুশ্রুষার দায়ভারও নিচ্ছেন বুলবুলি। বিয়ের পর প্রথম স্ত্রীর দেখাশুনোর দায়িত্ব নেবেন দ্বিতীয় স্ত্রী। সবমিলিয়ে জীবনের নতুন ইনিংস শুরুর ব্যাপারে যথেষ্ট সাহসিকতার পরিচয় দেখিয়েছেন বাংলা দলের কোচ।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...