Tuesday, June 23, 2026

সোনারপুরে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে এসে আচমকা গুলি! তারপর যা হল…

Date:

Share post:

রাজ্যে ফের শুটআউটের ঘটনা। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর পর এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সোনারপুর ফ্লাইওভারের নিচে মাছের আড়ৎ-এর সামনে এসে এক ব্যক্তি আচমকা কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। গোটা ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভিতে।



আরও পড়ুন:প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই সাত পাঁকে বাধা পড়তে চলেছেন ৬৬ বছরের অরুন লাল


জানা গিয়েছে, অভিযুক্তের নাম গোপাল। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে চড়ে এসে মাছের আড়ত থাকা লোকজনকে হুমকি দেয়। তারপরই আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। যদিও সেই গুলির আঘাতে আহত বা হতাহতের খবর নেই। কিন্তু আতঙ্কে ভুগছে মানুষ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্ত গোপালকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তদন্তে নেমে গোপালের খোঁজ শুরু করেছে পুলিশ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...