Monday, March 16, 2026

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ভারত-ব্রিটেন যৌথ আলোচনায় বসবে : মোদি-বরিস

Date:

Share post:

নয়াদিল্লি : শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক বৈঠক করেন দু’দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বরিস জনসন। বৈঠক শেষে জানানো হয়েছে,  এদিন দু’দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত ভূমিকা নিয়ে  সদর্থক আলোচনা হয়েছে । পাশাপাশি কূটনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা নিয়েই আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারিত্ব এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও এই বৈঠকের মূল আলোচ্যর মধ্যে ছিল বলে জানা গিয়েছে।
বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতাই সহমত একটি বিষয়ে যে, অবিলম্বে ইউক্রেনে হিংসা বন্ধ করা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি  প্রয়োজন।  সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা আলোচনা এবং কূটনৈতিক পদ্ধতির উপর জোর দিয়েছি। সমস্ত দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে বজায় রাখার গুরুত্ব নিয়ে আবারও মত ব্যক্ত করা হয়েছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন,   ব্রিটেন ভারতকে বায়ু, আকাশ, মহাকাশ, সমুদ্র এবং সাইবার হুমকি মোকাবিলায় সহায়তা করবে। ব্রিটেনের সহযোগিতায় ভারতে ফাইটার জেট তৈরি হবে বলেও ঘোষণা করেছেন বরিস। ভারতের বিদেশনীতির প্রশংসা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন,  স্বাধীন এবং নিরপেক্ষ বিদেশনীতিই ভারতের পরিচয়। এদিনের বৈঠকে মূলত সামরিক সহযোগিতা, পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বাধীন ও মুক্ত বাণিজ্য পরিস্থিতি বজায় রাখা নিয়ে আলোচনা করা হয়েছে।

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...