Saturday, April 4, 2026

২৮ তারিখের পর ফের ব্যাপক বাড়তে পারে ভোজ্য তেলের দাম

Date:

Share post:

লাগাতার বাড়তে থাকা মূল্যবৃদ্ধির জেরে নাকাল দেশবাসী। এরইমাঝে মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে এল অশনিসংকেত। জানা যাচ্ছে ২৮ এপ্রিলের পর থেকে দেশে ফের বাড়তে চলেছে ভোজ্য তেলের দাম। একটু আধটু নয়, কার্যত বিপর্যয়ের পর্যায়ে পৌঁছে যেতে পারে এই মূল্যবৃদ্ধি। জানা গিয়েছে, ২৮ এপ্রিল থেকে ভারতকে(India) পাম অয়েল(Palm Oil) রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্দোনেশিয়া(Indonesia)। আর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আর এখানেই তৈরি হয়েছে সমস্যা, কারণ ভারতের মোট পাম অয়েলের ৪৫ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে।

একেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জেরে গত এক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সরষের তেলের দাম। গত বছর মার্চ মাসে যে তেলের দাম ছিল ১১৩ টাকা, তা এখন বেড়ে ১৭৫ থেকে ১৮০ টাকা হয়েছে। ভয়াবহ এই মূল্যবৃদ্ধিতে নাকাল দেশবাসী। এর উপরেই গোদের উপর বিষফোড়ার মতো দাম বাড়ছে পাম অয়েলের। যদিও সাধারণ গৃহস্তের বাড়িতে সেভাবে পাম অয়েলের ব্যবহার না থাকলেও রেস্তরাঁ বা দোকানে এর ব্যবহার প্রচুর। প্রতি বছর ভারত ১ কোটি ৩০ লক্ষ টনের মতো ভোজ্য তেল আমদানি করে এর মধ্যে ৮০ লক্ষ টন পাম অয়েল। অর্থাৎ বোঝাই যাচ্ছে কী বিপুল পরিমাণ পাম অয়েল ব্যবহার হয় দেশে। এবার সেই তেলের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...