Tuesday, June 23, 2026

ধর্ষণে বাধা দেওয়ায় ৫ জনকে খুন! যোগী সরকারের তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

আবারও যোগীরাজ্যে (Uttar Pradesh) একই পরিবারের পাঁচ জনের (Murder Case) মৃত্যু। গত সপ্তাহের শনিবার পাঁচজনের মৃত্যুর খবর মিলেছিল। ফের আজও একই ঘটনা। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, ধর্ষণে বাধা দেওয়ায় গোটা পরিবারকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এবার এর বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল কংগ্রেস।

অভিযোগ, ২ বছরের শিশু-সহ একই পরিবারের ৫ জনকে থেতলে খুন করা হয়েছে। প্রয়াগরাজের (Uttar Pradesh, Prayagraj) থরভই থানা এলাকার খেবরাজপুর গ্রামের এই ঘটনায় (Murder Case) জ্বালিয়ে দেওয়া হয় বাড়ি। ঘরের বাইরে বিবস্ত্র অবস্থায় পড়েছিল পরিবারের বিশেষভাবে সক্ষম মেয়ে ও পুত্রবধূর মৃতদেহ। ধর্ষণে বাধা দেওয়ায় গোটা পরিবারকে নৃশংসভাবে খুন, সন্দেহ পুলিশের।

আরও পড়ুন-বদলির নির্দেশ রুখতে পড়ুয়াদের বন্দি করে শাস্তির মুখে দুই শিক্ষক

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা টুইট করে জানিয়েছেন, উত্তরপ্রদেশে অনাচার একটি ক্রমবর্ধমান সমস্যা। উত্তরপ্রদেশে বিজেপি সরকার এর দিকে নজর রাখছে না।  মহিলা থেকে শিশু, কেউই নিরাপদ নয় রোগী রাজ্যে!
#DoubleEngineDisaster

তৃণমূল নেতা সমীর চক্রবর্তী বলেছেন, “এটা খুবই লজ্জার বিষয় যে যোগী সরকার বারবার উত্তর প্রদেশের জনগণকে প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ করছে – ব্যর্থ আইনশৃঙ্খলা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা।” উত্তরপ্রদেশের যোগী সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীও।

প্রসঙ্গত, গত শনিবারই এই প্রয়াগরাজের নবাবগঞ্জ থানার অন্তর্গত খাগলপুর গ্রামে স্বামী-স্ত্রী এবং তাঁদের তিন কন্যা সন্তানের রহস্যমৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্যক ছড়িয়ে ছিল। সেই ঘটনায় গৃহকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বারান্দা থেকে। আর ঘরের ভিতরে পড়েছিল তাঁর স্ত্রী ও ১৪, ১০ ও ৮ বছরের তিন নাবালিকা মেয়ের নলিকাটা দেহ।

এই ঘটনার জট খোলার আগেই ফের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য দানা বেঁধেছে। পুলিশের খতিয়ে দেখছে দুটি ঘটনার মধ্যে কোনও যোগসাজশ আছে কি-না। অন্যদিকে, একের পর এক ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে যোগী রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আঙুল তুলতে শুরু করেছে বিরোধীরা।



Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...