Tuesday, June 23, 2026

বদলির নির্দেশ রুখতে পড়ুয়াদের বন্দি করে শাস্তির মুখে দুই শিক্ষক

Date:

Share post:

বদলির নির্দেশ পছন্দ হয়নি। বদলির জায়গা মনের মতো হয়নি। তাই বদলি রুখতে পড়ুয়াদের ক্লাসে বন্দি করে রাখলেন দুই শিক্ষক। শুক্রবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরির বেহজামের কস্তুরবা গাঁধী বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষক এমনই অমানবিক কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।

জানা গিয়েছে মনোরমা মিশ্র এবং গোল্ডি কাটিয়ার নামে দুই শিক্ষকের কাছে বদলির নির্দেশ আসে। তারা সেই নির্দেশ মানতে রাজি নন। বদলির নির্দেশ বাতিলের দাবি নিয়ে জেলা প্রশাসনের কাছে যান । কিন্তু জেলা প্রশাসন সেই নির্দেশ বাতিল করতে রাজি হয়নি। তখন দুই শিক্ষক জেলা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার জন্য নিজেদের স্কুলের ২৪ জন ছাত্রীকে ছাদে নিয়ে গিয়ে আটকে রাখেন। আর জানিয়ে দেয় যে তাঁদের দাবি না মানলে ছাত্রীদের ছাড়া হবে না।

ছাত্রীদের এভাবে বন্দি করার খবর পেয়ে স্কুলে পৌঁছন শিক্ষা দফতরের দুই আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে এবং রেণু শ্রীবাস্তব। পুলিশে খবর দেওয়া হয়। শেষ পর্যন্ত দীর্ঘ টালবাহানার পর শিক্ষকদের হাত থেকে মুক্ত করা হয় ছাত্রীদের। জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, দুই শিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। একটি কমিটিও গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। শিক্ষকদের দোষ প্রমাণিত হলে কড়া শাস্তি হতে পারে। প্রয়োজনে চাকরি খোয়াতে হতে হতে পারে।

 

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...