Tuesday, June 23, 2026

Shane Watson: এবার নো বল বিতর্কে মুখ খুললেন শেন ওয়াটসন, তীব্র প্রতিবাদ করলেন তিনি

Date:

Share post:

এবার নো বল বিতর্কে মুখ খুললেন দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) অন‍্যতম কোচ শেন ওয়াটসন (Shane Watson)। শুক্রবার রাজস্থান রয়্যালসের ( Rajasthan Roysls) বিরুদ্ধে ম্যাচে নো বল বিতর্কে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিভাজন দেখা দিল দিল্লি ক্যাপিটালস শিবিরে। যেখানে আম্পায়ার নো বল না দেওয়ায় তীব্র প্রতিবাদ করেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। অপর দিকে দিল্লির অন্যতম সহকারি কোচ শেন ওয়াটসনের মতে ওরকম আগ্রাসী প্রতিবাদ করা একদমই উচিত হয়নি পন্থের। বরং মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত ছিল সকলের বলে জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে ওয়াটসন বলেন,”শেষ ওভারে যেটা হয়েছে সেটা অত্যন্ত হতাশার। ওই ঘটনার আগে আমরা ম্যাচের কখনই সব কাজগুলো এক সঙ্গে ঠিক ভাবে করতে পারিনি। শেষ ওভারে যেটা হল সেটা দিল্লি ক্যাপিটালসের করা ঠিক হয়নি। আম্পায়ারদের সিদ্ধান্ত। ঠিক হোক বা ভুল, আমাদের মেনে নেওয়া উচিত।”

পন্থের পাশাপাশি দলের অন্যতম সহকারি কোচ তথা সহকর্মী প্রবীণ আমরের ভূমিকারও সমালোচনা করেন ওয়াটসন। এই নিয়ে ওয়াটসন বলেন,” কেউ ও ভাবে দৌড়ে মাঠের ভিতর ঢুকে যাবে, এটা একদমই মেনে নেওয়া যায় না। মেনে নেওয়াই ভাল যে আমাদের আচরণ একদমই ভাল ছিল না।”

আরও পড়ুন:Rishabh Pant:  নো-বল বিতর্কে শাস্তি পেলেন ঋষভ পন্থ, প্রবীণ আমরে

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...