Tuesday, June 23, 2026

Rishabh Pant:  নো-বল বিতর্কে শাস্তি পেলেন ঋষভ পন্থ, প্রবীণ আমরে

Date:

Share post:

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নেমে শেষ ওভারে নো-বল বিতর্কে জড়িয়ে পড়েন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ (Rishbah Pant) এবং সহকারি কোচ প্রবীণ আমরে। সেই নিয়ে এবার বড় পদক্ষেপ নিল আইপিএল (IPL) গভর্নিং কাউন্সিল। আইপিএলের নিয়ম ভাঙার জন‍্য কড়া শাস্তি পেলেন পন্থ এবং প্রবীণ আমরে। এদিন আইপিএল গভর্নিং কাউনসিলের পক্ষ থেকে জানান হয়, ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে পন্থকে। সেই সঙ্গে প্রবীণকে এক ম্যাচ নির্বাসিতও করা হয়েছে। ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে শার্দুল ঠাকুরের।

এদিন আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতার কোড অব কন্ডাক্টের ২.৭ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন দিল্লি ক‍্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। তাই তাঁকে জরিমানা করা হয়েছে। দিল্লির সহকারি কোচ প্রবীণ ২.২ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন। তাই তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে ও এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। ২.৮ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন দিল্লির আর এক ক্রিকেটার শার্দুল ঠাকুরও। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত, শুক্রবার রাজস্থান বনাম দিল্লি ম‍্যাচের শেষ ওভারে দিল্লির জয়ের জন্য দরকার ছিল ৩৬ রান। প্রথম তিন বলে তিনটি ছক্কা মারেন পাওয়েল। কিন্তু তৃতীয় বল কোমরের উচ্চতার কাছাকাছি ফুলটস ছিল। মাঠের আম্পায়াররা সেই বল নো বল না দেওয়ায়, ক্ষোভ প্রকাশ করে দিল্লি শিবির। ডাগ আউট থেকে পন্থরা নো বলের ইঙ্গিত করতে থাকেন। তৃতীয় আম্পায়ারের আবেদন জানান। কিন্তু, সেই আবেদনে মাঠের আম্পায়াররা সাড়া না দেওয়ায় দিল্লি শিবিরের ক্ষোভের পারদ আরও চড়ে। রিপ্লেতে দেখা যায় বল পাওয়েলের ব্যাটে লাগার সময় তার উচ্চতা ছিল কোমরের সামান্য উঁচুতে। তা দেখেই পাওয়েল এবং কুলদীপ যাদবকে মাঠ থেকে বেরিয়ে আসার নির্দেশ দেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। দুই ব্যাটার মাঠের বাইরে চলে যেতে চাইলে তাঁদের আটকান মাঠের আম্পায়াররা। তাঁদের বোঝান এ ভাবে ম্যাচ ছেড়ে চলে যাওয়া যায় না। পন্থ অবশ্য সমানে মাঠের বাইরে থেকে দুই ব্যাটারকে চলে আসার নির্দেশ দিতে থাকেন। এ সময় হঠাৎ করে মাঠে ঢুকে পড়েন দিল্লির অন্যতম সাপোর্ট স্টাফ প্রবীণ আমরে। তিনি গিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান। যদিও পরে পন্থ স্বীকার করে নেন, তাঁরা যা করেছেন তা ঠিক নয়।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...