Wednesday, June 3, 2026

হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে CBI তলব, আজই দিতে হবে হাজিরা

Date:

Share post:

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) CBI তলব। আজ, বিকেল সাড়ে ৫টার মধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে এবং তৃণমূল জেলা সভাপতিকে। তবে শারীরিক কারণে তিনি আদৌ নিজাম পালেস আসতে পারবেন কিনা তা এখনো জানা যায়নি। সেক্ষেত্রে তিনি এবারও আইনজীবীকে পাঠাতে পারেন। এই নিয়ে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় ৬ নম্বর নোটিশ কেন্দ্রে তদন্তকারী সংস্থার।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল পঞ্চম নোটিশ পাওয়ার পর সিবিআই দপ্তরে হাজিরা দিতে আসার পথে হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়েন অনুব্রত (Anubrata Mondal)। তাই নিজাম প্যালেসে না গিয়ে তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। এরপর থেকে গতকাল, শুক্রবার পর্যন্ত উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন অনুব্রত।

অবশেষে ১৭ দিনের মাথায় স্বস্তি।হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতিকে শুক্রবার সন্ধেয় এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে বেরিয়ে আপাতত তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে গিয়েছেন। চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। জানা গিয়েছে, চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে যেতে বলেছেন চিকিৎসকরা।

এর মধ্যেই ফের CBI তলব করায় নতুন করে যে অস্বস্তিতে পড়লেন অনুব্রত মণ্ডল, তা বলার অপেক্ষা রাখে না।



Related articles

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...