Saturday, April 4, 2026

গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

Date:

Share post:

গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি। এর আগে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেছিল । এবার ইডি গ্রেফতার করল তাকে। জানা গিয়েছে শুক্রবার দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয় সাসপেন্ডেড বিএসএফ আধিকারিককে। টানা ৮ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সতীশকে । ইডি-র অভিযোগ, গরু পাচারকারীদের কাছ থেকে ১২ কোটি টাকা নিয়েছিলেন সতীশ কুমার। জিজ্ঞাসাবাদের সময় সতীশ কুমার বারবার মিথ্যা, অপ্রয়োজনীয় এবং ভুল তথ্য দিয়ে তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। শুধু তাই নয় সতীশের বয়ানে অসঙ্গতি থাকারও অভিযোগ রয়েছে । শনিবার দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্টকে। রিমান্ডে নিয়ে জেরা করার আবেদন জানাবে ইডি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...