Thursday, April 9, 2026

সদ্য সন্তানহারা মা-বাবাকে ‘মেজাজ দেখালেন’ সরকারি আধিকারিক, নিন্দায় সরব নেটিজেনরা

Date:

Share post:

সরকারি আধিকারিক। কাজ জনসংযোগের। অথচ সেই কাজেই চরম অসংবেদনশীল মনোভাব দেখালেন দিল্লির মোদিনগরের (Modinagar) মহকুমা শাসক শুভাঙ্গী শুক্লা (Shubhangi Shukla)। গত বুধবার অনুরাগ ভরদ্বাজ (Anurag Bharadwaj) নামে এক ১১বছরের এক পড়ুয়া স্কুল বাস থেকে মাথা বের করায় বৈদ্যুতিক পোলে আঘাত পায়। বালকটির মৃত্যু হয়। এরপরেই দিল্লির (Delhi) দয়াবতী পাবলিক স্কুলে (Dayawati Modi Public School) গিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হন অনুরাগের বাবা-মা।

Sealdah Station:আরও বড় হচ্ছে শিয়ালদহ স্টেশন, সব প্ল্যাটফর্মেই ১২ বগির ট্রেন

সূত্রের খবর ইতিমধ্যেই কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের হয়েছে। বাসচালক(Bus Driver) এবং কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ দেখান মৃত ছাত্রের অভিভাবকরা। সেখানেই যান শুভাঙ্গী শুক্লা-সহ অন্য আধিকারিকরা সেখানে আসেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটির মা নেহা শর্মা বারবার ৩জন দোষীকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন। সেই সময় মহকুমা শাসক বলেন, “চুপ করুন। বার বার এক কথা বলে যাচ্ছি, বুঝতেই চাইছেন না।”

পথ দুর্ঘটনায় ১১ বছরের পুত্রকে হারিয়েছেন মা। সেই মায়ের আর্জি শোনার ধৈর্য্য সহনশীলতাও নেই আধিকারিকের! তাঁকেই মেজাজ দেখাচ্ছেন। ভিডিও ভাইরাল হতেই নিন্দায় মুখর নেটিজেনরা।

Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...