Thursday, June 25, 2026

KKR: ফের হার কেকেআরের, ৮ রানে জয় হার্দিকের গুজরাতের

Date:

Share post:

টানা চার ম‍্যাচে হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স (KKR) । শনিবার ৮ রানে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) কাছে হারল শ্রেয়স আইয়রের ( Shreyash Iyer) দল। ম‍্যাচের সেরা গুজরাতের রশিদ খান (Rashid Khan)।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে গুজরাত। গুজরাতের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। ৬৭ রান করেন তিনি। ২৭ রান করেন মিলার। ২৫ রান করেন ঋদ্ধিমান সাহা। কেকেআরের হয়ে ৪ উইকেট নেন আন্দ্রে রাসেল। ৩ উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট নেন উমেশ যাদব এবং শিভম মাভি।

জবাবে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৪৮ রান করে কেকেআর। নাইটদের হয়ে লড়াই চালান রাসেল। ৪৮ রান করেন তিনি। ৩৫ রান করেন রিঙ্কু সিং। শ্রেয়স আইয়র করেন ১২ রান। গুজরাতের হয়ে দুটি করে উইকেট নেন মহম্মদ শামি। যশ দয়াল এবং রশিদ খান। একটি করে উইকেট নেন আলজারি জোসেপ এবং লকি ফার্গুসন।

আরও পড়ুন:Hardik Pandya: চলতি আইপিএলে বদল আনলেন হার্দিক, টসে জিতে নিলেন ব‍্যাট

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...