Friday, April 3, 2026

ছোট্ট শিশুকে অপহরণের চেষ্টা করল বাঁদর! ভাইরাল ভিডিও

Date:

Share post:

শিশুকে কিডন্যাপের চেষ্টা করল বাঁদর (Monkey)! শিউরে ওঠার মতো এমনই এক ভিডিও সামনে এসেছে। চিনের (China) চোংকুইং মিউনিপ্যালিটি (Chongqing Municipality) এলাকায় ঘটল এমন মারাত্মক ঘটনা। নিজের মনে সাইকেল নিয়ে খেলা করছে এক খুদে। হঠাৎ অতর্কিতে হানা। এক বেয়াদপ বাঁদরের (Monkey) কীর্তি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে (CCTV Footage)।

 

খুদেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এক বাঁদর (wild monkey)। ‘বাঁদরের কীর্তি’ দেখতে পেয়ে ছুটে এসে এক ব্যক্তি উদ্ধার করেন বাচ্চাটিকে (little girl)। বাঁদরের বাঁদরামোর জেরে খুদের মুখে একাধিক ক্ষতচিহ্ন তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁর মা। ঠিক কী ঘটেছিল? বাঁদরের আক্রমণে পড়া খুদের মা লিউ জানিয়েছেন, ঘটনার সময় ঘরে রান্না করছিলেন তিনি। বাড়ির ঠিক বাইরে রাস্তায় খেলায় মেতেছিল তাঁর বাচ্চা মেয়ে। তখনই মেয়ের ও স্থানীয় একজনের চিৎকার শুনে তিনি ছুটে বেরিয়ে আসেন। দেখেন রাস্তা থেকে তাঁর মেয়েকে তুলছেন এক স্থানীয়। মেয়ের গোটা মুখে একাধিক ক্ষত-চিহ্ন। এলাকার সিসিটিভিতে ধরা পড়ে বাঁদরের আক্রমণের বিষয়টি।

সূত্র মারফত জানা যায়, অতর্কিতে হামলা চালায় বাঁদরটি। প্রথমে ধাক্কা দিয়ে বাচ্চা মেয়েটিকে রাস্তায় ফেলে দেয় সে, তারপর টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এক স্থানীয় বিষয়টি দেখতে পেয়ে ছুটে এসে বাচ্চাটিকে বাঁচান। ঘটনার পরই ক্ষুব্ধ লিউ, তড়িঘড়ি স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। আপাতত চিকিৎসা চলছে শিশুটির।প্রশাসনের পক্ষ থেকে ভ্যাকসিনেশনের বন্দোবস্ত-র প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।

চোংকুইং মিউনিসিপ্যালিটির স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত মে মাস থেকে বুনো বাঁদরের তাণ্ডব চলছে এলাকায়। একাধিক লোকজন আক্রান্ত হয়েছেন। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ। স্থানীয় পুলিশ জানিয়েছে, পাহাড়ি এলাকা থেকে নেমে এসে অতর্কিতে হামলা চালাচ্ছে জন্তুরা। চেষ্টা করেও এখনও অধরা বাঁদরবাবাজী।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...