Wednesday, June 3, 2026

“পার্টি অফিসের ৩ কিলোমিটারের মধ্যে কোনওদিন মদ খাইনি”, দিলীপকে জবাব তথাগতর

Date:

Share post:

রাজ্য বিজেপির দুই প্রাক্তন সভাপতি তথাগত রায়(Tathagata Roy) ও দিলীপ ঘোষের (Dilip Ghosh) মধ্যে সাপে-নেউলে সম্পর্ক কারও অজানা নয়। সম্প্রতি, তথাগতবাবুকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বিস্ফোরক দাবি করেছিলেন, একটি সময় যখন তথাগত রায়রা রাজ্য বিজেপির দায়িত্বে ছিলেন, তখন সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপির সদর দফতরকে পানশালায় পরিণতি করেছিলেন তাঁরা। যেখানে ফুর্তি হতো।

এবার দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জবাব দিলেন তথাগত রায় (Tathagata Roy)। কখনও দলীয় দফতরের তিন কিলোমিটারের মধ্যে তিনি মদ্যপান করেননি বলে জানালেন। তরল পানীয় বলতো বলতে তিনি জল আর চা পান করতেন দলীয় দফতরে। এটা তিনি হলফনামা দিয়েও জানাতে রাজি বলে টুইট করেন দিলীপ ঘোষ।


আরও পড়ুন-ধর্ষণে বাধা দেওয়ায় ৫ জনকে খুন! যোগী সরকারের তীব্র নিন্দা তৃণমূলের

একুশের বিধানসভা ভোট থেকে একের পর এক নির্বাচনে ব্যর্থতা আর ভরাডুবি সঙ্গী হয়েছে গেরুয়া শিবিরের। যা নিয়ে টুইট বাণে দিলীপ ঘোষ ও বিজেপির বর্তমান নেতৃত্বকে দায়ী করেছেন তথাগত রায়। সম্প্রতি আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে ভরাডুবির পর একটি টুইটে তিনি লেখেন, “KDSA টিম পশ্চিমবঙ্গে বিজেপির জেতা গেম হারিয়ে দিয়েছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে কামিনী-কাঞ্চন আকণ্ঠ উপভোগ করেছে। আমার জীবনে এ রকম রাজনৈতিক ভাবে নিজের পায়ে কুড়ুল মারা আমি কখনও দেখিনি বা শুনিনি। এই কথাটা প্রকাশ্যে বলা প্রয়োজন ছিল। কারণ তা না হলে এরা যে রকম চালাচ্ছিল, তাই চালিয়ে যেত।”

এরপরই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথাগত রায়কে পাল্টা দিয়ে বলেন, যাদের একটা পঞ্চায়েত ভোটে জেতার ক্ষমতা নেই। যারা একটা সময় বিজেপি পার্টি অফিসে পানশালা বানিয়ে ফুর্তি করত। সিপিএম-তৃণমূলের সঙ্গে আঁতাত করে বিজেপির ভোট বাড়তে দেয়নি, তারাই এখন বড় বড় কথা বলছে।



Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...