Wednesday, June 24, 2026

ভোট-পরবর্তী হিংসা মামলা: সিজিও-তে হাজিরা দিতে যাচ্ছেন না অনুব্রত

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসা (Post- Poll Violence) মামলাতে আজও সল্টলেক সিজিও (CGO) কমপ্লেক্সে যাবেন না তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রতর আইনজীবী চিঠি দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তিনি রবিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারবেন না শুধুমাত্র এই অসুস্থতার কারণে। চিঠিতে এমনটাই জানানো হয়েছে।

অনুব্রতর (Anubrata Mondal) আইনজীবী সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন, অসুস্থতার কারণে আজ, রবিবার সিজিও-তে (CGO) হাজিরা দিতে পারবেন না অনুব্রত। তবে সিবিআই আধিকারিকরা চাইলে তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিন্তু সিবিআইয়ের কোনও প্রতিনিধি অনুব্রতর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন: যোগীরাজ্যে পরপর নৃশংস গণহত্যা, প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

গতকাল শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। এরপরই তাঁকে গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) শনিবারই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেস তলব করে সিবিআই। কিন্তু সেই ষষ্ঠবারও সিবিআই হাজিরা এড়িয়েছেন বীরভূমের তৃণমূল নেতা।




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...