Saturday, April 4, 2026

Bengal: সন্তোষ ট্রফির সেমিফাইনালে বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফির (Santosh Trophy) সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা (Bengal)। রবিবার রাজস্থানকে (Rajasthan) ৩-০ গোলে উড়িয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে রঞ্জন ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে জোড়া গোল ফারদিন আলি মোল্লার। অপর গোলটি করেন সুজিত সিং-এর। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলা।

ম‍্যাচে এদিন প্রথমার্ধে আক্রমনাত্মক খেললেও, গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় বাংলা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রঞ্জন ভট্টাচার্য্যের দল। যার ফলে ম‍্যাচের ৪৭ মিনিটে প্রথম গোল পায় বাংলা। বাংলাকে গোল করে ১-০ এগিয়ে দেন ফারদিন আলি মোল্লা। এরপর ৬০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে বাংলাকে ২-০ এগিয়ে দেন ফারদিন। আর ম‍্যাচের আর ৮০ মিনিটে বাংলার হয়ে ৩-০ করেন সুজিত সিং।

এই জয়ের পর বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য্য বলেন,” আজকে আমি কেরালায় আছি, আমার মেয়ের জন্মদিন। সুতরাং জিতে খুবই ভালো লাগছে। প্রতিপক্ষে যেরকম যেরকম দল আসবে, সেরকম বাংলা খেলবে। আমি পরবর্তী সময়ে আমাদের ত্রুটিগুলি শোধরাবো। আমি আমার ছেলেদের শেখাতে পেরেছি, প্রতিপক্ষ যদি একটা সুযোগ পায়, তাহলে বাংলা তিনটে পাবে। ছেলেরা গোল করেছে, ছেলেরাই ম্যাচ জিতেছে। আমার এখানে কোনও কৃতিত্ব নেই। সেমিফাইনালে বাংলা বাংলার মতই খেলবে, ঐতিহ্যকে মাথায় নিয়ে খেলবে, আমি যখন কোচ।”

আরও পড়ুন:Eden: ইডেনে আইপিএলের প্লে-অফের ম‍্যাচ, জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...