Friday, April 3, 2026

Wriddhiman Saha: ঋদ্ধিকে হুমকি দেওয়ার অভিযোগে দু’বছরের জন্য নির্বাসিত হতে পারেন বরিয়া মজুমদার

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) সাক্ষাৎকার না দেওয়ায় হুমকি দিয়েছিলেন সাংবাদিক বোরিয়া মজুমদার (Boria Majumdar)। সেই অভিযোগে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দু’বছরের জন্য নির্বাসিত করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঋদ্ধিমানকে হুমকি দেওয়ার ঘটনায় বোরিয়াকে দোষী সাব‍্যস্ত করেছে বিসিসিআই। জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে আগামী দুই বছর দেশের কোনও ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন না বোরিয়া মজুমদার। তাছাড়া আইসিসিকেও একটি চিঠি লিখে বোরিয়া মজুমদারকে ‘ব্যাকলিস্ট’ করার আবেদন জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়ার পর ঋদ্ধির সাক্ষাৎকার নিতে চেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন বোরিয়া মজুমদার। তবে ঋদ্ধি সেই মেসেজের কোনও জবাব না দেওয়ায় ‘হুমকি’ দেন বোরিয়া। গত ১৯ ফেব্রুয়ারি বোরিয়া মজুমদারের নাম প্রকাশ না করেই সেই চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ঋদ্ধি। ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কমিটিতে ঋদ্ধিমান হুমকিদাতা সাংবাদিকের নাম জানান। এরপর পাল্টা বোরিয়া মজুমদার অভিযোগ করেন, তাঁর হোয়াটসঅ্যাপ বার্তা বিকৃত করেছেন ঋদ্ধি।

আরও পড়ুন:I-League: শ্রীনিধি ডেকান এফসি-র সঙ্গে ড্র মহামেডানের

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...