Thursday, April 2, 2026

নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, আটক ৬ নাবালক

Date:

Share post:

নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল ছয় নাবালক। ঘটনাটি ঘটেছে  ঝাড়খণ্ডের খুঁটি জেলায়।  নাবলিকার বয়স ১১ বছর। আর আটক ছয় নাবালকের বয়স  ১০ থেকে ১৫-র মধ্যে।  পুলিশ জানিয়েছে, নাবালিকার পরিবারের তরফে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ৬ জনকে অটক করা হয়েছে।

জানা গিয়েছে, পাশের গ্রামে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। সেখানে পরিবারের সঙ্গে গিয়েছিল ছয় নাবালকও।  বিয়েতে নাচ করা নিয়ে নাবালিকার সঙ্গে ঝামেলা হয় ছয় নাবালকের। মাঝরাতে বাড়ি ফেরার সময় সেই ঝামেলার রেশ ধরে  নাবালিকার পথ আটকায় ছয় নাবালক। রাস্তা থেকে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নাবালিকার সঙ্গে তার দুই বন্ধু ছিল। তারা সব দেখে দৌড়ে  গিয়ে নাবালিকার বাবা-মাকে খবর দেয়।  পরিবারের লোকেরা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে থানায় খবর দেওয়া হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছয় নাবালককে আটক করে সংশোধনাগারে পাঠায়।

 

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...