Saturday, April 4, 2026

এসএসসি: ভুয়ো নিয়োগ বাতিল করে, তালিকা থেকে যোগ্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু

Date:

Share post:

এসএসসি  গ্রুপ ডি এবং নবম-দশমে  যে সমস্ত নিয়োগ ভুয়ো বলে অভিযোগ উঠেছে সেগুলিকে বাতিল করা  হবে। আর তালিকায় নাম থাকা যোগ্য প্রর্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।  ইতিমধ্যেই  এই প্রক্রিয়া শুরু করে দিল রাজ্যের শিক্ষা দফতর।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। নবান্ন স্পষ্ট নির্দেশ দিয়েছে  যদি  এসএসসি নিয়োগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা শুধরে নিয়ে চিহ্নিত করা হোক।  আইনি প্রক্রিয়া মেনে কীভাবে জরুরি ভিত্তিতে ভুয়ো নিয়োগের জায়গায় যোগ্যদের নিযুক্ত করা যায় তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে শিক্ষা দফতর প্রাথমিক সমীক্ষা শেষ করে নবান্নকে বিস্তারিত জানিয়ে দেবে। আগামী ১৩ মে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এসএসসি গ্রুপ ডি এবং নবম-দশমে নিয়োগ মামলার শুনানি। নবান্ন চাইছে তার আগেই ভুয়ো নিয়োগ বাতিল করে যোগ্যপ্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...