Friday, April 3, 2026

Arun Lal: রবিবার গায়ে হলুদ হয়ে গেল বাংলার কোচ অরুণ লালের

Date:

Share post:

রবিবার গায়ে হলুদ হয়ে গেল বাংলার কোচ অরুণ লালের (Arun Lal)। পাত্রি বুলবুল সাহা (Bulbul Saha)। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে ২ মে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল।

এদিন ছেলেপক্ষ এবং মেয়েপক্ষের যৌথ উদ্যোগে গায়ে হলুদ পর্ব আয়োজিত হয়েছিল। মূলত বুলবুল সাহার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। গায়ে হলুদের সমস্ত নিয়ম পালন করলেন ৬৬ বছরের অরুণ লাল। হবু স্বামী-স্ত্রীকে একসঙ্গেই হলুদ পোশাকে পাওয়া গেল এদিনের অনুষ্ঠানে। এদিন লালজীর পরনে ছিলেন হলুদ পাঞ্জাবি ও পায়জামা। বুলবুল পরেছিলেন হলুদ শাড়ি। গায়ে হলুদ পর্বের পর ছিল এলাহী খাওয়া-দাওয়ার আয়োজন।

২ মে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অরুণ-বুলবুল। দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, বাংলা ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি কর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়।

আরও পড়ুন:Bengal: সন্তোষ ট্রফির সেমিফাইনালে বাংলা

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...