Tuesday, June 23, 2026

আচমকাই ইউপিআই সার্ভার ডাউন, দেশজুড়ে থমকে গেল লেনদেন

Date:

Share post:

আচমকাই থমকে গেল ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) পেমেন্ট ব্যবস্থা।সার্ভার ডাউন থাকার দরুন সপ্তাহান্তে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিভ্রাটে পড়েন সাধারণ মানুষ। এরপরই নেটমাধ্যামে একের পর এক অভিযোগ আসতে শুরু করে।




আরও পড়ুন: ‘পুরস্কার কেনা যায়’, অভিনেতাদের নিয়ে মন্তব্য করে বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি

সার্ভার ডাউন শুরু হওয়ার জেরে জিপে, পেটিএম, ফোনপে-এর মতো কোনও ডিজিট্যাল লেনদেন মাধ্যমে ‘ইউপিআই পেমেন্ট’ থমকে যায় । ফলে ক্ষুব্ধ হয়ে পড়েন ব্যবহারকারীরা। যদিও এই বিভ্রাটের কারণ নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি একই সমস্যার মুখোমুখি হন ইউপিআই ব্যবহারকারীরা। পরিসংখ্যান অনুযায়ী দেশের খুচরো লেনদেনের ৬০ শতাংশ মানুষ UPI-এর মাধ্যমে লেনদেন করে থাকেন। ফলে ছুটির দিন আচমকাই ব্যবস্থাটি থমকে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন মানুষ। পাশপাশি নেটমাধ্যমে অভিযোগও শুরু করেন অনেকেই।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...