Saturday, April 4, 2026

Corona-Pandemic : করোনা বাড়ছে, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী  

Date:

Share post:

দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ (corona pandemic) । দিল্লি , কেরল তো আছেই দেশের নানা প্রান্তের একাধিক অঙ্গরাজ্যে ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ ফলে । প্রশ্ন উঠছে (fourth wave of corona) করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন ? এই অবস্থায় করোনা সংক্রমণ যাতে লাগামছাড়া হয়ে না যায় সেজন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra modi) নিজেও এ নিয়ে চিন্তিত । আগামী বুধবার, ২৭ এপ্রিল (virtual meeting) প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী টুইটে জমিয়েছেন আগামী ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। প্রতিটি রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে। তারপর সকলের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনে ফের নতুন কোভিড গাইডলাইন তৈরি হবে।

করোনা সংক্রমণ কতটা ভয়াবহ হতে পারে তা সকলেই টের পেয়েছেন। করোনার প্রথম- দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ের ধাক্কায় কার্যত বিধ্বস্ত এবং বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ তথা গোটা বিশ্ব। সংক্রমণ, রোগীর মৃত্যুর পাশাপাশি অর্থনৈতিকভাবেও বিপর্যয় দেখা দিয়েছিল । সেই বিপর্যয়ের ধাক্কা এখনো পুরোপুরি সামলে উঠতে পারেনি গোটা বিশ্বই। তারই মাঝে আবারও হানা দিচ্ছে চতুর্থ ঢেউ। ফলে করোনা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন কেন্দ্র । আর প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে তা প্রমাণিত হচ্ছে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...