Thursday, March 12, 2026

থাকে ডাঙ্গায় কিন্তু গভীর জলের মাছ’  দেবলীনা সম্পর্কে বিতর্কিত মন্তব্য তথাগতর 

Date:

Share post:

ইনস্টাগ্রামে(Instagram) প্রাক্তন স্ত্রী অভিনেত্রী দেবলীনা দত্ত( Deblina Dutta) সম্পর্কে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের( Tathagata Mukherjee) এমন একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে জল্পনার শুরু। তবে কি লোক দেখানো বন্ধুত্বের ইতি হল তথাগত ও দেবলীনার।

গতবছর নভেম্বর থেকেই আলাদা থাকা শুরু করেছিলেন তথাগত এবং দেবলিনা। টলিউডের এই দুই তারকা জুটি কোনও রাখঢাক রাখেননি নিজেদের নিয়ে স্পষ্টতই বলে দিয়েছিলেন তাঁদের সম্পর্ক সুখকর নয়। তাঁদের ঘর ভাঙ্গার খবরে বেশ শোরগোল পড়ে যায় নেট মহলে। যদিও আইনি বিচ্ছেদ এখনও হয়নি তাঁদের। তবে আলাদা থাকলেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন

পোস্ট দেখে বোঝা যেত তাঁদের বন্ধুত্বটা এখনও আছে । কিন্তু হঠাৎ-ই ইনস্টাগ্রামে নিজের ছবির একটি ক্যাপশন দেবলিনাকে ট্যাগ করলেন যে ক্যাপশনে রয়েছে বিতর্কের সুর। সেই মন্তব্যে মিষ্টি বিবাদের সুর খুঁজে পাচ্ছেন নেটনাগরিকরা ।

প্রাক্তন স্ত্রী দেবলিনার সঙ্গে একছাদের তলায় না থাকলেও বন্ধুত্বে ছেদ পড়েনি এতদিন । তাঁর জন্মদিনে সব রাগ-অভিমান ভুলে সোশ্যাল মিডিয়াতে তথাগত মধুরবচনে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই মন্তব্যর সাক্ষীও থেকেছেন নেটিজেনরা। জন্মদিনের শুভেচ্ছা বার্তার ক্যাপশনে তথাগত লিখেছিলেন, “জন্মদিন শুধু ভাল থাকুক নতুন- নতুন দেশে পাড়ি জারি থাকুক বাঁচার মানে থাকুক অনর্গল “। আরও লিখেছিলেন, “প্রতিটা জন্মদিন রঙিন হোক একইভাবে এইভাবে বন্ধুত্বের একটা মানে হোক।”

এতকিছুর পরে হঠাৎ কী এমন ঘটল যে প্রাক্তন স্ত্রী হয়ে গেলেন গভীর জলের মাছ। ছিল রুমাল হয়ে গেল বেড়াল গোছের হয়ে গেল বিষয়টা । রবিবার  তথাগত তাঁর নিজস্ব ইন্সটা গ্রামে একটি ছবি শেয়ার করলেন সেই ছবির ক্যাপশনে দেবলিনাকে ট্যাগ করে লিখলেন, “থাকে ডাঙ্গায় কিন্তু গভীর জলের মাছ ।”এমন মন্তব্যের পরেই বেশ

কৌতূহলী সবাই। যদিও কোন উত্তর বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেবলিনার পক্ষ থেকে ।

 

spot_img

Related articles

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...