Wednesday, June 10, 2026

শ্রম বিধি সংস্কার: জুলাই থেকে দৈনিক কাজের সময় ১২ ঘণ্টা হওয়ার সম্ভাবনা

Date:

Share post:

কেন্দ্রীয় শ্রম আইন(Labour Law) সংস্কারের জেরে এবার দৈনিক কাজের সময় ৮ ঘন্টা থেকে বেড়ে হতে চলেছে ১২ ঘণ্টা। যদিও এই নয়া নিয়মে এবার সপ্তাহে ৩ দিনের ছুটি পেতে চলেছেন কর্মীরা। সবকিছু ঠিকঠাক চললে আগামী ১ জুলাই থেকে দৈনিক কাজের বর্তমান নিয়মে আসতে পারে বদল।

সূত্রের খবর, সংশ্লিষ্ট শ্রম আইন লাগু করা কিছুটা সময় সাপেক্ষ হলেও কাজ শুরু হয়েছে জোরকদমে। তবে সব রাজ্য এখনও এই সংস্কার সংক্রান্ত রুল তৈরি করে উঠতে পারেনি। আর সেই প্রক্রিয়া শেষ হলেই ৩ মাস পর ১ জুলাই থেকে কর্মীদের দৈনিক কাজের সময়ে বদল আসতে পারে। আরও জানা গিয়েছে, ওই পরিবর্তনের ফলে এক জন কর্মীর বেতনবাবদ হাতে টাকা কমে আসার সম্ভাবনা রয়েছে। তেমনই পিএফ (PF)-এর অনুদান বাড়ার সম্ভাবনাও প্রবল। তবে গোটা বিষয়টি আপাতত পরিকল্পনার স্তরে রয়েছে। তবে সম্প্রতি এই প্রক্রিয়া চলার কথাও সংশ্লিষ্ট সূত্রেই জানা গিয়েছে। নয়া শ্রম বিধি অনুযায়ী, বর্তমানে একজন কর্মচারির কাজের শিফট ৮-৯ ঘণ্টা। তবে যারা ১২ ঘণ্টা কাজ করবেন তারা ৩ দিন ছুটি পাবেন। টানা ৫ ঘণ্টা কাজের পর ৩০ মিনিটের জন্য বিরতি নেওয়া যাবে। মহিলারাও পড়বেন নাইট শিফটের আওতায়। দেশের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীরা এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্সের আওতায় আসবেন।

আরও পড়ুন:আনিস-মামলায় সিটের রিপোর্টে অখুশি পরিবার, মামলাকারীদের হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের

পাশাপাশি ওয়াকিবহাল মহলের বক্তব্য, নয়া এই শ্রম আইনে দেশজুড়ে নূন্যতম বেতন কার্যকর করা হবে। পাশাপাশি এর ফলে দেশের পরিযায়ি শ্রমিকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। নতুন নিয়মে, দৈনিক কাজের মেয়াদের উপর নির্ভর করবে কোনও কর্মচারী সপ্তাহে তিন দিন ছুটি পাবেন কি না।




Related articles

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...