Saturday, April 4, 2026

Jadavpur University : ইদ উপলক্ষে ২, ৪ এবং ৫ মে পরীক্ষা বন্ধ যাদবপুরে

Date:

Share post:

আগামী ৩ মে ইদ । ইদ উপলক্ষে আগামী ২, ৪ এবং ৫ মে সমস্ত রকম পরীক্ষা বন্ধ থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (jadavpur university) । অর্থাৎ ঈদের আগের দিন এবং পরের দিন পরীক্ষা বন্ধ থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এই খবর জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ইদ উপলক্ষে ওই তিন দিন কোনওরকম পরীক্ষা না রাখার আবেদন জানানো হয়েছিল। ছাত্রদের আবেদনে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২, ৪ এবং ৫ মে’র সমস্ত পরীক্ষা বাতিল করল। ওই দিনের পরীক্ষাগুলি কবে নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...