Wednesday, March 18, 2026

সামাজিক সুরক্ষা প্রকল্পে অর্থ নেই, সামরিক খাতে খরচ বাড়াচ্ছে মোদি সরকার! রিপোর্ট প্রকাশ্যে

Date:

Share post:

সামাজিক সুরক্ষা খাতে অর্থ নেই। অথচ সামরিক খাতে ব্যয় বাড়িয়ে চলেছে মোদি সরকার (Modi Government)। সোমবার, সুইডেনে (Swidden) এক গবেষণা কেন্দ্র স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে। আর সেই রিপোর্ট অনুযায়ী, ২০২১-এ সামরিক খাতে সর্বোচ্চ ব্যয় করেছে আমেরিকা। দ্বিতীয়স্থানে আছে চিন। তৃতীয় স্থানেই ভারত (India)। সমীক্ষায় জানানো হয়েছে, গত বছরে সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে বিশ্বের সামরিক খাতে ব্যয়। শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ২১ হাজার ১৩০ কোটি ডলারে পৌঁছেছে সামরিখ খাতে ব্যয়। এর মধ্যে তালিকার শীর্ষ স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা (America), চিন (China), ভারত, ব্রিটেন ও রাশিয়া। এই পাঁচটি দেশ মিলে বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৬২ শতাংশ খরচ করেছে।

গবেষক ড. ডিয়েগো লোপেস দা সিলভার মতে, করোনার কারণে কারণে অর্থনৈতিক পতনের মধ্যেও বিশ্বের সামরিক ব্যয় রেকর্ড মাত্রায় পৌঁছেছে। তথ্য অনুযায়ী, সামরিক অস্ত্র ভাণ্ডারের আধুনিকীকরণের জন্যই এই ব্যয় বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্র কেনার ক্ষেত্রেও খরচ করা হয়েছে বলে সূত্রের খবর।

কিন্তু প্রশ্ন উঠছে, যে সামজিক সুরক্ষা প্রকল্প টাকা নেই বলে জানাচ্ছে মোদি সরকার সেখানে প্রথম বিশ্বের দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে ভারতের সামরিক খাতে ব্যয়ের যৌক্তিকতা কী? ব্রিটেন, রাশিয়াকেও এক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছে ভারত। অথচ বিনামূল্যে কোভিডকাল রেশন দিলেও, গত বছরের শেষের দিকেই তা বন্ধ করে দেওয়া হয়। বাংলা-সহ বেশি কয়েকটি রাজ্যের পাওনা বকেয়া। অথচ আমেরিকা, চিনের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার।




spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...