Saturday, April 4, 2026

মোদি-গৃহে হনুমান চালিশা ও নামাজ পাঠের আবেদন, শাহকে চিঠি NCP নেত্রীর

Date:

Share post:

মহারাষ্ট্রে নামাজ বিতর্ক নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ি ‘মাতোশ্রী’র বাইরে হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠের হুমকি দিয়েছিলেন সাংসদ-বিধায়ক দম্পতি নবনীত রানা (Navneet Rana) ও রবি রানা (Ravi Rana)। ঘটনার জেরে গ্রেফতারও করা হয় তাঁদের। এরইমাঝে বিজেপিকে অস্বস্তিতে ফেললেন এনসিপি নেত্রী ফামিদা হাসান খান। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বাসভবনে হনুমান চালিশা ও নমাজ পাঠের অনুমতি চেয়ে চিঠি লিখলেন স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে ফামিদা আবেদন জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে একাধিক ধর্মীয়গ্রন্থ পাঠ করতে চান। এবং ধর্মগ্রন্থের যে তালিকা তিনি দিয়েছেন তা রীতিমতো দীর্ঘ। যেমন, নামাজ, হনুমান চালিশা, দুর্গা চালিশা, নামোকর মন্ত্রসহ একাধিক ধর্মগ্রন্থ পাঠ করতে চান তিনি। চিঠিতে তিনি লেখেন, ‘দেশে যেভাবে মূল্যবৃদ্ধি চলছে এবং বেকারত্ব বাড়ছে, তাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাগানোর প্রয়োজন হয়ে উঠেছে। যদি রবি রানা এবং নবনীত রানা ‘মাতোশ্রী’র (উদ্ধব ঠাকরের বাসভবন) বাইরে হনুমান চালিসা পাঠ করতে পারেন, তবে আমাকেও দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির বাসভবনের বাইরে বসে নমাজ, হনুমান চালিশা এবং দুর্গা চালিশা পাঠের অনুমতি দেওয়া হোক।’

আরও পড়ুন: কংগ্রেস যোগের জল্পনার মাঝেই কেসিআর সুপ্রিমো চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে ম্যারাথন বৈঠক পিকের

প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতে হনুমান চালিশা পাঠের হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ-বিধায়ক দম্পতি নবনীত রানা ও রবি রানা। এই ঘটনার পর তাঁদের বাড়িতে বিক্ষোভ দেখান শিবসেনা সমর্থকরা। শুধু তাই নয়, ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শিবসেন। এর পরেই নবনীত ও তাঁর স্বামীকে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে পুলিশ।




Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...