Tuesday, June 23, 2026

কংগ্রেস যোগের জল্পনার মাঝেই কেসিআর সুপ্রিমো চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে ম্যারাথন বৈঠক পিকের

Date:

Share post:

সম্প্রতি সোনিয়া গান্ধী-সহ কংগ্রেসের একাধিক শীর্শনেতার সঙ্গে একের পর এক বৈঠক। এরপরই খুব স্বাভাবিকভাবে পদাধিকারী হোক কিংবা পরামর্শদাতা, ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকের কংগ্রেসে যোগদানের জল্পনা তুঙ্গে। অনেকেই মনে করছেন চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের হাত ধরতে পারেন পিকে।

কিন্তু এই জল্পনার মধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দফায় দফায় ম্যারাথন বৈঠক করেন পিকে। প্রসঙ্গত, তেলেঙ্গানায় কেসিআরই কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী। তাহলে কেন কংগ্রেসে যোগদানের জল্পনার মধ্যে কেসিআরের ঘরে পিকে? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

আবার জানা গিয়েছে, এই বৈঠকের পর আই-প্যাকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। যদিও বিভিন্ন মহলে পিকে দাবি দাবি করেছেন, তিনি অনেক আগেই আই-প্যাক থেকে বেরিয়ে গিয়েছেন। আবার কংগ্রেস নাকি পিকে-কে শর্ত দিয়েছে, তাঁদের হাত ধরতে হলে, দেশের আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না প্রশান্ত কিশোর।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...