Tuesday, June 23, 2026

KIFF: আজ থেকে শুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

অতিমারি আবহে দু’বছর বন্ধ ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবছর সংক্রমণ কম থাকায় আজ, সোমবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এবছর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা।


আরও পড়ুন:Bengal: বাংলার কোচ থাকছেন অরুণ লালই, জানালেন সিএবি সচিব



আজ, সোমবার বিকেল ৪টের সময় নজরুল মঞ্চ থেকে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে করোনার জেরে অনান্যবারের মতো এবার উৎসবের জৌলুস খানিকটা কম থাকবে। অতিথিদের তালিকাও ছোট করা হয়েছে।এ বার নন্দন নয়। নজরুল মঞ্চে উদ্বোধনী সিনেমা প্রদর্শিত হবে। উৎসবের সূচনা হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি দিয়ে। চলচ্চিত্র অনুষ্ঠান চলবে আগামী ১ মে পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে থাকবেন অভিনেতা তথা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এ ছাড়া থাকবেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...