LSG: রোহিতদের বিরুদ্ধে মন্থর বোলিং, জরিমানা করা হল রাহুলদের

Date:

Share post:

রবিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের( Mumbai Indiance) বিরুদ্ধে ৩৬ রানে জেতে লখনউ সুপার জায়ান্টস (LSG)। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন কে এল রাহুল (KL Rahul)। ম‍্যাচের সেরা হন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে ভালো খেলেও জরিমানা করা হল লখনউ-এর অধিনায়ককে। রোহিত শর্মাদের বিরুদ্ধে মন্থর বোলিং করার জন‍্য জরিমানা করা হয় তাদের। এমনকি শুধু রাহুল নয়, দলের প্রথম একাদশের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে।

রবিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল লখনউ। সেই ম‍্যাচে মন্থর বল করার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল রাহুলকে। চলতি আইপিএলে দ্বিতীয় বারের জন্য একই অপরাধ করলেন লখনউ অধিনায়ক। তাই তাঁর জরিমানার টাকা বেশি। এরপর ফের একই অপরাধ হলে এক ম্যাচ নির্বাসিত করা হবে রাহুলকে। রাহুল ছাড়া লখনউয়ের প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ছ’লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে লখনউ। জবাবে ব‍্যাট করতে নেমে ১৩২ রানে শেষ হয়ে যায় রোহিতদের ইনিংস। ৩৬ রানে ম্যাচ জেতে লখনউ।

আরও পড়ুন:Bengal: বাংলার কোচ থাকছেন অরুণ লালই, জানালেন সিএবি সচিব

 

 

spot_img

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...