Saturday, April 4, 2026

Weather Forecast: গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ! একলাফে তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি

Date:

Share post:

গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। প্রচন্ডে গরমে হাঁসফাঁস অবস্থা নিত্যযাত্রীদের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে।কলকাতার  পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে লাগামছাড়া আর্দ্রতায় অস্বস্তি চরমে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। উল্টে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে একাধিক জেলায়। স্বভাবতই গরমের দাবদাবে নাজেহাল সাধারণ মানুষ।

আরও পড়ুন:ব্যাটারি চালিত স্কুটারে বিস্ফোরণ! মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক, আহত ২

অন্যদিকে উলটো ছবি উত্তরবঙ্গে। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। চলেছে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আপাতত বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে। সোমবার সকালের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের সবকটি জেলায়। আগামী ২-৩ দিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি অবধি। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও।


সপ্তাহের শুরুর দিন অর্থ্যাৎ আজ, আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আরু বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

এই পরিস্থিতিতেও আশার বাণী শোনাতে পারছে না আলিপুর।এই হাঁসফাঁস পরিস্থিতি থেকে এখনই যে রেহাই মিলছে না, রবিবার সেকথা জানিয়ে দিল আবহাওয়া দফতর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...