Tuesday, June 23, 2026

Russia-Ukraine: ধ্বংসস্তুপেই ইস্টার পালন ইউক্রেনবাসীর

Date:

Share post:

রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। ঘরবাড়ি-স্কুল-কলেজ প্রায় সবই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হামলা থেকে বাঁচতে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছেন দেশবাসী। কিন্তু এরইমধ্যে বছরের সবথেকে বড় উৎসব অর্থোডক্স ইস্টার পালন করলেন ইউক্রেনবাসী। সেইসঙ্গে সেনাবাহিনীকে জোগালেন শক্তি।

আরও পড়ুনঃBreakfast News:ব্রেকফাস্ট নিউজ

ইস্টার পালন করতে কিভে এসেছেন আমেরিকান কংগ্রেসের সদস্য, ইন্ডিয়ানার রিপাবলিকান প্রতিনিধি ভিক্টোরিয়া স্পার্ৎজ়। ইউক্রেনীয় বংশোদ্ভূত এই কংগ্রেস সদস্য জানিয়েছেন, যুদ্ধের মধ্যে ইস্টারে ৮৮ বছর বয়সি দিদিমার পাশে দাঁড়াতে তিনি দেশে এসেছেন। ভিক্টোরিয়ার আর এক দিদিমার বয়স ৯৫। দু’জনেই ইউক্রেনে রয়েছেন। দেশ ছেড়ে পালাতে চাননি।


দু’মাস ধরে কার্যত ধ্বংসলীলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনকে হাতের মুঠোয় করতে মরিয়া পুতিন। সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে তারা। আর এরইমধ্যে সমস্ত নিয়ম মেনে ইস্টার পালন করা হল। ক্যাথিড্রাল থেকে ভিডিয়ো বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘‘জয় আসবেই।’’ রাশিয়াতেও ইস্টার পালন হচ্ছে। দু’দেশের ভাষা, বেশ, খাদ্য— সবই প্রায় এক। উৎসব তাদেরও। যদিও ধর্মীয় অনুষ্ঠানের দিনটিতেও একই রকম বিধ্বংসী মস্কো।

জেলেনস্কি আরও জানিয়েছেন, কিভে আসছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লিয়ড অস্টিন। ওয়াশিংটনের তরফে অবশ্য এ বিষয়ে কিছু জানানো হয়নি। ইউক্রেন প্রসিডেন্ট দেশবাসীর মনে আশা জাগিয়ে বলেছেন,  ‘‘পরিস্থিতি আর একটু নিরাপদ মনে হলে আশা করি আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনও কিভে আসবেন।’’

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...