Sunday, June 21, 2026

স্বল্প জমায়েতে বিজেপির বিকাশ ভবন অভিযানের ফ্লপ-শো, জলকামানেই পিছু হটলেন সুকান্ত-তেজস্বীরা

Date:

Share post:

মঙ্গলবার বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন (BJP Agitation) অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেক করুণাময়ী চত্বরে। শিক্ষক নিয়োগে দুর্নীতি-সহ একাধিক অভিযোগে এদিন বিজেপি যুব মোর্চা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল-সহ আরও অনেকে। তবে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো শীর্ষ নেতারা।

করুণাময়ী মোড়ে জমায়াতের পর বিকাশ ভবন অভিমুখে রওনা হলে মাঝপথেই বিজেপির মিছিল (BJP Agitation) আটকে দেয় পুলিশ। ময়ূখ ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই দফায় দফায় জলকামান দিয়ে সেই মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। তাতেই কাজ না হয়ে যায়। পিছু হটতে শুরু করে নেতৃত্ব-সহ সমর্থকরা। প্রশাসনের তরফে মাইকিং করে জানানো হয় এই জমায়েত অবৈধ। সুতরাং, জমায়েত সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পুলিশের পক্ষ থেকে যথেষ্ট সহনশীলতা ও ধৈর্যের প্রমাণ দেওয়া হয়। জমায়েত সরাতে কোনওরকম বল প্রয়োগের রাস্তায় হাঁটেনি পুলিশ। খুব বেশি বেগও পেতে হয়নি পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই জমায়েত সরিয়ে নেয় বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন-জল্পনাই সার: কংগ্রেসে যোগ দিচ্ছেন না, টুইটে জানালেন পিকে

আসলে বিজেপির এদিনের মিছিল ছিল কার্যত নির্বিষ। মাত্র কয়েকশো কর্মী-সমর্থক জমায়েত করে এই অভিযানে নামে বিজেপি। যা কার্যত সুপার ফ্লপ। এবং খুব বেশি সমর্থক না আসার খবর শুভেন্দু অধিকারীর কানে যাওয়ায় তিনিও বিকাশ ভবন অভিযানে যোগ দেননি বলেই খবর।

অন্যদিকে, বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকদের একটি অংশ মিছিলে প্রতিবাদ জানাতে হাজির হয়েছিলেন চপ-মুড়ি হাতে। এমন অভিনব প্রতিবাদের কারণ নিয়ে তাঁদের বক্তব্য, রাজ্যের একাধিক যুব চাকরি পাচ্ছেন না। যোগ্যরাও বঞ্চিত হচ্ছেন বিভিন্ন রকমের দুর্নীতির জন্য। আপাতত বাংলায় শুধুমাত্র চপ-মুড়ি ভেজেই সংসার চালাবেন তাঁরা।




Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...